টেকনাফের হোয়াইক্যংয়ে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত সাইফুল ইসলাম (৩০) প্রকাশ (করম আলী) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রবিবার ভোর ৪ টায় হোয়াইক্যং ১ নং ওয়ার্ডের মনির গোনা গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।
করোনা উপসর্গে তার মৃত্যু হয়েছে- এমন খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে টেকনাফ স্বাস্থ্য বিভাগের একটি টিম।তবে মৃত ব্যক্তির পরিবার জানিয়েছে, পেটের সমস্যা জনিত কারণে প্রসাব ও পায়খানা বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার নুর আহমেদ আনোয়ারী বলেন, গত ২০ দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরেন করম আলী।গ্রামে ফিরে পেট ব্যাথা,জ্বর ও প্রসাব-পায়খানার সমস্যা জনিত বিভিন্ন উপসর্গ নিয়ে সে শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়লে গতকাল তাকে চিকিৎসার জন্য উখিয়া হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে আজ ভোর ৪ঃ০০ টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্কে উপজেলা নির্বাহী অফিসার ও টেকনাফ স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, টেকনাফ হাসপাতালের একটি টিমের মাধ্যমে করোনা উপসর্গে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।তার বাড়ি সহ বেশকিছু বাড়িঘর ও দোকান লক ডাউন করা হয়েছে।
এছাড়া করোনায় মারা যাওয়া ব্যক্তিদের সৎকারে নিয়োজিত উপজেলার রেড ক্রিসেন্টের সিপিপির একটি টিমের মাধ্যমে করোনা উপসর্গে মৃত বক্তির মরদেহ দাফন-কাফনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।























