কুমিল্লা আদর্শ সদর উপজেলার অর্থায়নে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে ঈদ খাদ্য সামগ্রী উপহার হিসেবে পাবে সদর উপজেলার ৬ ইউনিয়নের সাড়ে ৪ হাজার পরিবার।
৬টি ইউনিয়নে ঈদ খাদ্য সামগ্রী বিতরণের জন্য প্রস্ততি চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই উপহার পাবে সদর উপজেলার প্রত্যেক গ্রামের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা।
এবিষয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার অর্থায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে, কুমিল্লার প্রিয় অভিভাবক, সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশনা মোতাবেক সাড়ে ৪ হাজার মানুষকে ঈদ উপহার হিসেবে প্রদান করার জন্য খাদ্য সামগ্রী প্রস্তুত করা হচ্ছে।

উল্লেখ্য, কভিড-১৯ করোনাভাইরাসের এ মহামারীর সময় যারা কিছুটা আর্থিক সমস্যায় রয়েছেন, তারা পাবেন উপহারগুলো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের সার্বিক নির্দেশনায় এ উপহারগুলো দেয়া হচ্ছে।
উপহারের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সেমাই। উপহার সামগ্রী প্রস্তুত হলে সকল ইউনিয়ন চেয়ারম্যান ও ত্রাণ কমিটির মাধ্যমে পৌছে দেয়া সাড়ে ৪ হাজার পরিবারে।






















