০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কাহারোলে বোরো ধানের বাম্পার ফলন

দিনাজপুরের কাহারোল উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন আশা করছেন কৃষক। গতকাল কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বোরো ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ৫ হাজার ৬শত ২০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। চাল সম্ভাব্য উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা করছেন ২২ হাজার ২শত মেঃ টন। ইতোমধ্যে ৫০ ভাগ ধান কাটা শেষ হয়েছে। এখন পর্যন্ত খাদ্য বিভাগ কৃষকদের নিকট হতে ধান ক্রয় শুরু করতে পারেনি বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক জানান, আর কয়েকদিনের মধ্যে আগাম জাতের ধান গুলি কাটা শেষ হবে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কাহারোলে বোরো ধানের বাম্পার ফলন

প্রকাশিত : ১১:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০