০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

মুশফিক আমাকে অনেক সাহায্য করে: কোহলি

নিঃসন্দেহে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। পরিসংখ্যানই তা বলে দেয়। মাঠে নামলেই হাঁকাচ্ছেন সেঞ্চুরি-হাফসেঞ্চুরি। কীভাবে এত সাফল্য আসছে?

গতকাল সোমাবার রাতে ফেসবুক লাইভে এই প্রশ্নই কোহলিকে ছুড়ে দেন তামিম ইকবাল। ২৬ মিনিটের জন্য তামিমের লাইভে আসা কোহলি তখন জানালেন কীভাবে মানসিকভাবে শক্ত থাকেন তিনি। এর মধ্যে মুশফিকের প্রসঙ্গও টানেন কোহলি। জানান, তাঁকে অনুপ্রেরণা দেওয়ার তালিকায় আছেন বাংলাদেশি উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

এ ব্যাপারে কোহলি বলেন, ‘মানসিক প্রস্তুতি আমার কাছে খুব সহজ। মাঝেমধ্যে তো মুশফিকই আমাকে সাহায্য করে। স্টাম্পের পেছন থেকে সে কিছু একটা বলে ওঠে। সেটা শুনে আমি নিজেই অনুপ্রাণিত হই।’

এরপর বিষয়টি নিয়ে কোহলি বলেন, ‘ছোটবেলা থেকেই এই মানসিকতা গড়ে নিয়েছি। তরুণদেরও বলি, এই বিশ্বাস রাখতে হবে আমি পারব। ছোটবেলায় যখন টিভিতে ম্যাচ দেখতাম, তখন ভারত যদি রান তাড়া করতে গিয়ে কোনো ম্যাচ হারত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমি থাকলে ঠিকই জিতে ফিরতাম। রাতে এই বিশ্বাস নিয়েই ঘুমাতে যেতাম। সত্যি বলছি, একদম ছোটবেলা থেকেই এ স্বপ্ন দেখতাম।’

কোহলি আরো যোগ করেন, ‘এ ধরনের কোনো পরিস্থিতিতে পড়ি, ওই আনন্দটা বেরিয়ে আসে আমার মাঝে। ওই যে বিশ্বাস , আমি পারব সেই অনুভূতিটা আবারও ফিরে আসে। আমার মনে হয়, রান তাড়া করা এমন একটা পরিস্থিতি যখন আপনি জানেন ঠিক কত রান করতে হবে এবং এ জন্য আপনাকে কী কী করতে হবে। আমার মতে এর চেয়ে পরিষ্কার সমীকরণ আর হতে পারে না। আপনি কোন পরিস্থিতি কীভাবে দেখছেন, সেটা আপনার ইচ্ছে। আমি এসব পরিস্থিতিকে কখনো চাপ হিসেবে দেখি না, বরং সুযোগ হিসেবে দেখি। আমার জন্য জেতা সবচেয়ে জরুরি, জেতার জন্যই তো দল মাঠে নামে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মুশফিক আমাকে অনেক সাহায্য করে: কোহলি

প্রকাশিত : ০৫:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০