০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

লকডাউন শিথিল করছে সৌদি আরব

করোনার মহামারির মধ্যে এবার লকডাউন শিথিল করতে যাচ্ছে সৌদি আরব। এর আগে ইউরোপের বেশ কিছু দেশে লকডাউন শিথিলের পাশাপাশি লোকজনের চলাচলে কড়াকড়ি শিথিল করা হয়। সৌদির নতুন এই শিথিলতার আওতায় চলমান লকডাউনে এখন থেকে প্রতিদিন বিকেল ৩টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত শিথিল থাকবে। অর্থাৎ এই সময়টুকু মানুষ কারফিউর আওতামুক্ত থাকবেন। তবে মক্কা নগরীতে ২৪ ঘণ্টা লকডাউন চলমান থাকবে বলে জানা গেছে।

শহরগুলিতে এবং দেশের অঞ্চলগুলিতে পুনরায় চলাচলের অনুমতি দিচ্ছে সৌদি সরকার। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরব নিউজ এই তথ্য প্রকাশ করেছে।

এর আগে ২১ জুন দেশটিতে সীমিত আকারে প্রথম দফায় কারফিউ তুলে দেয়া হয়েছিলো। যেখানে মক্কার মুসল্লিদের মসজিদে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়।

এদিকে লকডাউন শিথিল করার সাথে সাথে কিছু নিয়ম বেঁধে দিয়েছে সৌদি সরকার। এগুলোর মধ্যে আছে সামাজিক দূরত্ব মেনে চলা, একসাথে ৫০ জন লোকের জমায়েত নিষিদ্ধ থাকবে, স্বাস্থ্য-নীতি পালন করা। এছাড়া খুব শিগগীর অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং দেশের মধ্যে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এরই মধ্যে সৌদিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৯৫ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ৬৬৬ জন মানুষ। আর প্রাণহানি হয়েছে ৩৯৯ জনের।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

লকডাউন শিথিল করছে সৌদি আরব

প্রকাশিত : ১২:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০