০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

এতিম অনাথ “ নওগাঁ পৌরসভা” পৌর পিতা থেকেও নেই

আমার মনে হয় নওগাঁ পৌরসভা উত্তর বঙ্গের অবহেলিত এতিম অনাথ এক পৌরসভা। এই পৌরসভার দায়িত্বে নিয়োজিতরা কি পৌরসভা উন্নয়নের জন্য সরকার থেকে কোন ফান্ড পাননা? আপনারা বিষয়টি নিয়ে ভেবে দেখুন।এখনও পর্যন্ত ১নং ও ৩নং ওয়ার্ডে রাস্তায় রোড লাইন নাই। বিশেষ করে মধ‍্যদুর্গাপুর সড়কে যে বেহাল অবস্থা তা ওয়ার্ড কাউন্সিলর নজমুল হক মন্টু সাহেব দেখতে পাননা।

একটু বৃষ্টি হলেই রাস্তা যেন ধানের জমিতে পরিণত হয়। শহরের বিভিন্ন এলাকায় ট্রাকটরের উৎপাত বেড়ে গেছে। কাঁকড়া ব‍্যবসায়ীরা নিজেরাই যত্র তত্র ইচ্ছামতো রাস্তা খনন করে থাকে। এতে পৌরসভার চোখ পড়েনা। বেশীরভাগ এলাকায় অন্ধকারে পথচারীদের পথ চলতে বাধ্য হতে হয়। মশার উপদ্রবে শান্তিতে থাকা দায় হয়ে গেছে। নওগাঁ পৌরসভা এলাকায় মশার উপদ্রব নিয়ে টিভি চ্যানেলে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে এক মাস আগে ; এর পরেও যথাযথ পদক্ষেপ নেয়া হয়নি।

এ বিষয়ে  কথা বলতে মেয়রকে মুঠোফোনে পাওয়া যায়নি।

বহু গুরুত্বপূর্ন এলাকায় ড্রেন নির্মাণের প্রতিশ্রতি বা আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। নওগাঁ জেল খানার দক্ষীণের বিশাল এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য বহুবার আবেদন নিবেদন করা হলেও কোন ফল পাওয়া যায়নি। নওগাঁ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত লিটন ব্রীজের বৈদ্যুতিক বাল্ব যে কয়টা জ্বলে আর কয়টা না জ্বলে তার কোন খেয়াল নাই পৌর কর্তৃপক্ষের।

আরো অবাক করার বিষয় হল লিটন ব্রীজের ফুটপাত কবে থেকে যে পরিষ্কার হয়নি তা হয়ত পৌরসভা জানেইনা।

আজ দেখলাম ফুটপাতে ঘাস আর আগাছার চাষ হচ্ছে বেশ যত্নের সাথে। পৌরকর্তৃপক্ষ ব্রীজের উপর ঘাস আর আগাছা চাষ করার কোন প্রকল্প হাতে পেয়েছে কিনা তা পৌরবাসীর জানা নাই। যদি জনসেবামূলক প্রতিষ্ঠান এটি হয়ে থাকে তাহলে অবশ্যই কর্তৃকপক্ষকে নজরদারি বাড়াতে হবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

এতিম অনাথ “ নওগাঁ পৌরসভা” পৌর পিতা থেকেও নেই

প্রকাশিত : ০৯:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০