১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সবচেয়ে বেশি আয় কাইলির

টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল ও উদ্যোক্তা কাইলি জেনার

সবচেয়ে বেশি আয় করা বিশ্বের ১০০ তারকার নামের তালিকা প্রকাশ করেছে প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস।

তালিকায় শীর্ষে রয়েছেন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল ও উদ্যোক্তা কাইলি জেনার। গত এক বছরে তিনি ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। এরপরই রয়েছেন গায়ক কেনি ওয়েস্ট। তার আয় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।

তালিকায় শীর্ষ পাঁচে আরো আছেন টেনিস তারকা রজার ফেদেরার (১০৬.৩ মিলিয়ন মার্কিন ডলার), ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো (১০৫ মিলিয়ন মার্কিন ডলার) ও লিওনেল মেসি (১০৪ মিলিয়ন মার্কিন ডলার)।

বলিউড থেকে শীর্ষ ১০০ তালিকায় শুধুমাত্র অক্ষয় কুমার স্থান পেয়েছেন। তালিকায় ৫২ নম্বর স্থানে রয়েছে তিনি। তার আয় ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার।

গত বছর ১ জুন থেকে চলতি বছর ১ মে পর্যন্ত বিশ্বের তারকাদের ট্যাক্স প্রদানের পূর্বের আয়ের জরিপে এই তালিকা তৈরি হয়েছে। এবার ১০০ তারকার সম্মিলিত আয় ৬.১ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার কম।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

সবচেয়ে বেশি আয় কাইলির

প্রকাশিত : ০৪:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০