০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মাস্ক ছাড়াই ঘোরাঘুরি, সাইফ-কারিনার সমালোচনা নেটদুনিয়ায়

মাস্ক ছাড়াই তৈমুরকে নিয়ে ঘোরাঘুরি করছেন সাইফ আলি খান ও কারিনা

ঢাকা: লকডাউনের পঞ্চম পর্যায়ে অনেক ক্ষেত্রেই ছাড় দিয়েছে কেন্দ্র। প্রয়োজনে সামাজিক দূরত্ব মেনে প্রয়োজনে বের হচ্ছে মানুষ। কিন্তু স্রেফ ঘুরবেন বলে সম্প্রতি মুম্বইয়ের মেরিন ড্রাইভেএসেছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ছেলে তৈমুরকে নিয়ে সমুদ্রসৈকতে সময় কাটাতে দেখা যায় তাঁদের। শুধু তাই নয়, সাইফ, কারিনা বা তৈমুর, কারওর মুখেই ছিল না মাস্ক। করোনা আক্রান্তের সংখ্যা যখন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন এভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো ঘুরতে বেরনোয় সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা।

COVID-19 ক্রমশই জাল বিস্তার করছে ভারতে। আক্রান্তের সংখ্যার হিসাবে ইটালি ও স্পেনকে টপকে গিয়েছে ভারত। এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে আমেরিকাকে ছুঁতে আর বেশি দেরি নেই। এমন পরিস্থিতিতে তৈমুরকে নিয়ে সইফ-করিনার ঘুরতে যাওয়াকে ভাল চোখে দেখছেন না নেটিজেনরা। সাধ করে বিপদ ডেকে নেওয়ার মধ্যে কী আনন্দ আছে, এমন প্রশ্নও তুলেছেন অনেকে। আর যখন বের হয়েছেন, তখন মাস্ক কেন পরেননি?

তৈমুর তো বাচ্চা। সরকারের তরফে বারবার শিশু ও বৃদ্ধদের অতিরিক্ত সতর্কতা নিতে বলা হচ্ছে। সেখানে তৈমুরকে কেন মাস্ক পরাননি, তা নিয়েও দুই তারকাকে একহাত নিয়েছেন নেটিজেনরা। একজন তো আবার ব্যঙ্গ করে বলেছেন, “ওহ! সবকিছু স্বাভাবিক হয়ে গেল? ওঁদের জন্য ভারতে কোনও করোনা নেই। তাই মাস্কেরও দরকার নেই। কেউ ওঁদের সচেতন করুন।”

তবে মাস্ক যে তাঁদের সঙ্গে ছিল না এমন নয়। মেরিন ড্রাইভের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তার মধ্যে কোনওটাতে কারিনা ও তৈমুরকে মাস্ক পরে দেখা গিয়েছে, অথচ সইফের মুখে মাস্ক নেই। কোনওটাতে আবার তৈমুর মাস্কহীন। আর বাবা হয়ে সইফ দিব্যি নিজেকে বাঁচাতে মাস্ক পরেছেন।

এদিন মেরিন ড্রাইভে তৈমুরকে নিয়ে বের হওয়ার জন্য শুধু নেটিজেনরা তাঁদের সমালোচনা করেছেন, তেমন নয়। পুলিশের কাছেও মৃদু ভর্ৎসনা শুনেছেন তারকারা। করোনা সংক্রমণ এড়াতে সরকার কর্তৃক প্রদত্ত গাইডলাইনগুলিতে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট বয়সের নিচের বাচ্চাদের বেরোনোর ​​উচিত নয়।

অখচ তৈমুরতে নিয়ে বেড়াত বেরিয়েছেন তাঁরা। সেই কারণে ওই স্থানে কর্তৃব্যরত এক পুলিশকর্মী সইফকে বলেন, ‘বাচ্চাকে বের করেছেন কেন? বাচ্চাদের বাইরে আনবেন না।’ উত্তরে সইফ বলেন, ‘বাইরে আনব না?’ একটি ভিডিওয় পুরো কথোপকথনটি ধরা পড়েছে। তা তা নিয়েও রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মাস্ক ছাড়াই ঘোরাঘুরি, সাইফ-কারিনার সমালোচনা নেটদুনিয়ায়

প্রকাশিত : ০৫:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০