০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সমর্থন আদায়ের জন্য মরিয়া ইসরাইল

জেরুজালেমে রাজধানী করার পক্ষে সমর্থন আদায়ের জন্য অন্তত দশটি দেশের সাথে যোগযোগ করছে ইসরাইল সরকার।

যুক্তরাষ্ট্র সরকারের পর গুয়েতোমালার সমর্থন পাওয়ার পর দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী টিজিপি হতোবেলি মঙ্গলবার সরকারি বেতারে এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, “রাজধানী স্থানান্তরের পক্ষে সমর্থনের জন্য আমরা ইরোপীয় দেশসহ কমপক্ষে দশটি দেশের সাথে কথা বলেছি ।”

যদিও তিনি দেশগুলোর নাম বলেননি। তবে ইসরাইলের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সরকারি বেতার জানায়, ফিলিপাইন, হন্ডুরাস, রোমানিয়া, দক্ষিণ সুদান তাদের মধ্যে অন্যতম।

জাতিসংঘের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য যদিও যুক্তরাষ্ট্রের রাজধানী স্থানান্তরের ঘোষণার বিপক্ষে ভোট দিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সমর্থন আদায়ের জন্য মরিয়া ইসরাইল

প্রকাশিত : ০৫:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭