০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ফের শনাক্তে রেকর্ড, নতুন ৩১৯০ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৯০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বুধবার ১৯ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩,১৭১ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়ালো ৭৪,৮৬৫ জন।

আজ বুধবার (১০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫,৯৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

ফের শনাক্তে রেকর্ড, নতুন ৩১৯০ জন

প্রকাশিত : ০২:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০