০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

এবার তাহসানের কণ্ঠে ‘অদৃশ্য পরজীবী’

তাহসান খান

জনপ্রিয় অভিনেতা-সঙ্গীতশিল্পী তাহসান খানের গুণের শেষ নেই। কিছুদিন আগে ‘অদৃশ্য পরজীবী’ নামের একটি কবিতা লিখে ফেসবুকে পোস্ট করেন তাহসান। সেই কবিতার কথায় নির্মিত হলো গান। তাহসানের কবিতায় সুর চড়িয়েছেন সাজিদ সরকার। কণ্ঠ দিয়েছেন তাহসান নিজেই।

অদৃশ্য পরজীবীর গানের কথাগুলো এমন- সৃষ্টির যদি শ্রেষ্ঠ জীব হয়ে থাকো, শ্রেষ্ঠত্বের প্রমাণ কিসের অর্জন, অদৃশ্য পরজীবী আমাকে নয়, তোমার রিপুর দমন প্রয়োজন, অদৃশ্য পরজীবী বিদায় নেবে সত্বর, কিন্তু পৃথিবী থাকবে ক্ষুব্ধ, বদলে যাও মানবজাতি, অথবা হয়তো তুমি বিলুপ্ত…।

করোনাভাইরাস নামের যে ক্ষুদ্র অনুজীব বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে, মানবজাতিকে ক্রমশ বিপর্যস্ত করে তুলছে তার চিত্র এই গানে তুলে ধরেছেন তাহসান।

গানের প্রেক্ষাপট নিয়ে তাহসান বলেন, আমার এক ঘনিষ্ঠ বন্ধু তার মাকে হারিয়েছেন। যারা এভাবে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তাদের সবাইকে যদি লেখার মাধ্যমে শ্রদ্ধা জানাতে পারতাম! কিন্তু তা করতে পারিনি। তার পরিবর্তে এই ভয়ংকর ভাইরাস নিয়ে কিছু কথা লিখে ফেললাম। যারা নিঃশব্দে চলে যাচ্ছেন তাদের জন্য প্রার্থনা রইলো।

এই গানের সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। বুধবার অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

এবার তাহসানের কণ্ঠে ‘অদৃশ্য পরজীবী’

প্রকাশিত : ০৭:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০