০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বে তেল ও গ্যাস শিল্পে ১.৮ ট্রিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
  • 218

করোনার কারণে বিশ্বে তেল ও গ্যাস শিল্পে এবছর ক্ষতি হবে ১.৮ ট্রিলিয়ন ডলার। আরটি এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বিশ্বে এ বছর তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বড় ধরনের লোকসান গুণতে হবে এবং তা বছর শেষে দাঁড়াবে ১ লাখ ৮০ হাজার কোটি ডলার। এ শিল্প খাতের লোকসানের আরো ৬ গুণ বেশি ক্ষতি বহন করতে হবে সহায়ক শিল্পগুলোকে।

করোনার কারণে এবছর কর্পোরেট রাজস্ব হ্রাস পাবে ৫ ট্রিলিয়ন ডলার। তেল ও গ্যাস খাতে রাজস্ব আদায় হ্রাস পাবে ৪০ শতাংশ। তেলের দর ২০ ডলারের নিচে নেমে যাওয়ার পর তা পুনরুদ্ধার হতে শুরু করলেও লকডাউনের ধকল কাটিয়ে উঠতে পারেনি এবং এর চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লোকসানও হ্রাস পেতে শুরু করবে।

একই সঙ্গে তেল ও গ্যাস উৎপাদনও ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় এ দুটি খাতে রাজস্ব আদায় এবছর হ্রাস পাবে ১ ট্রিলিয়ন ডলার। গত বছর এ দুটি খাতে রাজস্ব আদায় হয়েছিল ২.৪৭ ট্রিলিয়ন ডলার।

কোভিড প্রাদুর্ভাবের আগে রিস্টাড এনার্জি আভাস দিয়েছিল এ বছর বিশ্বে তেল ও গ্যাস খাতে রাজস্ব আদায় হতে পারে ২.৩৫ ও আগামী বছর ২.৫২ ট্রিলিয়ন ডলার।

বিজনেস বাংলাদেশ/ এসএম

জনপ্রিয়

বিশ্বে তেল ও গ্যাস শিল্পে ১.৮ ট্রিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

প্রকাশিত : ০৬:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০