০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

লালমনিরহাটে করোনায় প্রথম ব্যক্তির মৃত্যু

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন। তিনিই জেলায় এই রোগে মৃত প্রথম ব্যক্তি।  গত ১১ জুন উপজেলার টংভাংঙা গ্রামে শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে তার (৫৯) মৃত্যু হয়। মৃত্যুর পর তার দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। শনিবার (১৩ জুন) সেই নমুনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট আসে।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় নভেল করোনাভাইরাসে  মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

লালমনিরহাট জেলায় শনিবার পর্যন্ত ৬১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩১ জন সুস্থ হয়েছেন। প্রাতিষ্ঠানিক এবং হোম আইসোলেশনে আছেন ৩০ জন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

লালমনিরহাটে করোনায় প্রথম ব্যক্তির মৃত্যু

প্রকাশিত : ০৪:৩২:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০