১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

‘কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক’

ব্যবসা-বাণিজ্যকে আরো গতিশীল করতে কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোডের্র (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অথোরাইজড ইকোনোমিক অপারেটরদের বাণিজ্য সহায়তা ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার উদ্বোধনে তিনি একথা বলেন।

নজিবুর রহমান বলেন, কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। ব্যবসায়ী ও কাস্টমসের মধ্যে সুসম্পর্ক না থাকলে ব্যবসায় গতি আসে না। তাই এ সচেতনতামূলক সেমিনার অবশ্যই ভিন্নমাত্রা যোগ করবে। এছাড়া কাস্টমসকে আধুনিকায়ন করতে বিভিন্ন যন্ত্রাংশ কেনা হচ্ছে। যা আগামীতে কাস্টমসের কাজে সহায়ক ভূমিকা রাখবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব সুরক্ষা ও দেশের অগ্রযাত্রায় আমরা এগিয়ে যাচ্ছি। পাশাপাশি সব অংশীজনের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে। মনে রাখতে হবে, সারাবিশ্ব এখন বাংলাদেশকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। দেশের ব্যবসা-বাণিজ্য ভালোভাবে চলছে। আমরা দেশের উন্নয়নে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নেও কাজ করে যাচ্ছি।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (শুল্ক নিরীক্ষা ও আন্তজার্তিক বাণিজ্য) খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান, সদস্য (কাস্টমস নীতি) লুৎফর রহমান, ঢাকা কাস্টমস হাউসের কমিশনার প্রকাশ দেওয়ান প্রমুখ।

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

‘কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক’

প্রকাশিত : ০১:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭