০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

গণস্বাস্থ্যের কিটের প্রতিবেদন মঙ্গলবারের মধ্যে জমা দেওয়া হবে

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনার অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা ইতোমধ্যে শেষ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আগামী মঙ্গলবারের মধ্যে তারা ঔষধ প্রশাসন অধিদপ্তরে কিটের প্রতিবেদন জমা দিতে পারে।

আজ রোববার সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, ‘এ সম্পর্কিত কমিটি অ্যান্টিবডি কিটের পরীক্ষার ফলাফল আগামী ১৬ জুনের (মঙ্গলবার) মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে দিয়ে দেবে বলে আশা করছি।’

গণ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন ও ড. ফিরোজ আহমেদের সমন্বয়ে বাংলাদেশি বিজ্ঞানীদের একটি দল অ্যান্টিবডি কিট তৈরি করেছেন। তারা একটি অ্যান্টিজেন কিটও তৈরি করেছেন।

গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরপর কিটের পরীক্ষায় বিএসএমএমইউ একটি কমিটি গঠন করে এবং ১২ মে দেওয়া এক চিঠিতে গণস্বাস্থ্যকে পরীক্ষার জন্য কিট দিতে বলে। এরপর ১৩ মে কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউ কর্তৃপক্ষকে ৫০০ পিস অ্যান্টিবডি কিট দেয় গণস্বাস্থ্যকেন্দ্র।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

গণস্বাস্থ্যের কিটের প্রতিবেদন মঙ্গলবারের মধ্যে জমা দেওয়া হবে

প্রকাশিত : ০৫:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০