১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন

করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই দুঃসময়ে সংকট মোকাবিলায় সাহসী নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

তিনি বলেন, এই সংকট মোকাবিলার সবাই সাহসী নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন৷ ইস্পাতকঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবার ফিরে পাবো চিরচেনা জগৎ।

সোমবার (১৫ জুন) তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

ওবাদুল কাদের এই পরিস্থিতি মোকাবিলার আশাবাদ ব্যক্ত করে বলেন,ফুল,ফল, ফসল হাসি-আনন্দের বাংলাদেশ,উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সুবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। ভালো থাকার মূলে সচেতনতা, আর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সার্বজনীন ঐক্য, সম্মিলিত ও সমন্বিত প্রয়াস৷

ওবায়দুল কাদের বলেন, আসুন আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি, প্রকারান্তরে নিজেকে নিজে সহযোগিতা করি। এ মহামারিতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংক্রমণ না লুকিয়ে রেখে সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে টেস্ট ও আইসোলেশনে থাকতে হবে। এক্ষেত্রে নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে মূল কাজ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে,বাড়ছে মৃত্যুর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইতোমধ্যে জাতীয় নেতা মোহাম্মদ নাসিম,ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সাবেক মেয়র বদরুদ্দীন কামরানসহ অনেক নেতা, দেশবরেণ্য শিক্ষাবিদ,ব্যবসায়ীসহ অন্য পেশার মারা গেছেন। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে৷

ওবায়দুল কাদের বলেন,সরকার নানা সীমাবদ্ধতা নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছে এই মহামারি থেকে রক্ষা পেতে৷ বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতনতা না হই তাহলে তা হবে জেনেশুনে আগুনে ঝাপ দেওয়ার শামিল।

বিজনেস বাংলাদেশ/ মে আর

ট্যাগ :

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন

প্রকাশিত : ০৫:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০