০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

হঠাৎ কানাডায় হানিফ

মাহবুব উল আলম হানিফ

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সেখান থেকে ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তার। গতকাল শুক্রবার ভোররাত ৪টার দিকে কানাডার উদ্দেশে রওনা হন তিনি।

মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবুল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন।

তারিকুল ইসলাম টুটুল জানান, করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না হানিফ।
খুব শিগগির মাহবুব উল আলম হানিফ দেশে ফিরে আসবেন বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

হঠাৎ কানাডায় হানিফ

প্রকাশিত : ০৪:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০