১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রথমবারের মতো ‘নন্দিনী’তে হিমি

জান্নাতুল সুমাইয়া হিমি

প্রথমবারের মতো নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের নাম ‘নন্দিনী’। এটি পরিচালনা করেছেন ফরহাদ ফয়সাল। নাটকটিতে হিমির বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, নন্দিনীকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে। তার সঙ্গেই প্রেমের সম্পর্ক থাকে সজলের। একসময় নন্দিনীর অন্য একটি ছেলের সঙ্গে বিয়ে হয়। কিন্তু সেখানে সে সুখী হয় না।

হিমি বলেন, এরপর ফিরে আসে তার পুরনো প্রেমিকের কাছে। ততদিনে জীবন থেকে অনেক সময় চলে যায়। গল্প এবং চরিত্র আমার কাছে খুব ভালো লেগেছে। আমার চরিত্রটিও যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এছাড়াও হিমি কয়েকদিন আগে তাহের শিপনের পরিচালনায় একটি সচেতনতামূলক তথ্যচিত্রে অভিনয় করেন।

এদিকে বাংলাদেশ টেলিভিশনে সর্বশেষ সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘তোমার নদীটি’ নাটকে অভিনয় করেন হিমি। এছাড়া মুরাদ পারভেজের পরিচালনায় ‘স্মৃতির আল্পনা আঁকি’ নামে একটি নতুন ধারাবাহিকেরও কাজ করছেন এ অভিনেত্রী।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

প্রথমবারের মতো ‘নন্দিনী’তে হিমি

প্রকাশিত : ০৮:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০