মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের পত্নী লায়লা আরজুমান্দ বানু(৭১) সোমবার(২৯ জুন২০২০) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন ।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার একজন গভীর সুহৃদ ও প্রিয়জন হারালো। উপাচার্য শোকবিধূর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর নিকট মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্ত্রী পত্নীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম গভীর শোক জ্ঞাপন করেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাভিভূত। তাঁর কন্যা মেহেরীন মুনজারীন রত্না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামও গভীর শোক প্রকাশ করেছে।
মৃত্যুকালে তিনি স্বামী ,১ পুত্র ২ কন্যা ও নাতি নাতনী অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















