ঢাকা: ক্ষুদে মডেল ও অভিনেতা রাফসান রোহানের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে গতকাল রাত থেকেই শুভেচ্ছায় ভাসছে রোহান। খালা. মামা-মামী থেকে শুরু করে রোহানের বন্ধু ও ভক্তের শুভেচ্ছায় সিক্ত রোহান। বিজনেস বাংলাদেশ পরিবার থেকে রোহানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন।
আজ রোহানের নবম জন্মদিনে বড় কোন পার্টি দিতে পারছেনা বলে সবাইকে অনলাইনে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে রোহান। । বিশেষ এই দিনে রোহানের জন্য দেয়া চেয়েছেন তার মা রাফিয়া তিথি। তিনি বলেন, ‘৮ বছর পেরিয়ে ৯ বছরে পা দিল রোহান। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।’
রাফসান রোহান ইষ্ট ওয়েষ্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের স্ট্যান্ডার্ড টু তে পড়ে । মিডিয়াতে পথচলা শুরু ২০১৮ সাল থেকে। এই অল্প সময়ে রোহান বেশকিছু কাজের মধ্যে প্রকাশ পেয়েছে টিভিসি, ওভিসি। চলমান আছে কয়েকটি নাটক, ওয়েব সিরিজ। এছাড়া উল্লেখযোগ্য কজেরমধ্যে রয়েছে মিউজিক ভিডিও, ম্যাক্স ব্যাগ, ইনিফিনিটি,ফরিং ও প্রাণ আর এফ এল ।
এছাড়াও নিয়মিত কাজ করছে দেশের স্বনামধন্য বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল হিসাবে যেমন-রঙ বাংলাদেশ, নিপুন। রাফসান রোহান ভবিষ্যতে ভালো অভিনেতা হবার পাশাপাশি একজন সফল ইউটিউবার হিসাবে নিজেকে তুরে ধরার স্বপ্ন দেখে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























