০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

অ্যাডভোকেট সাহারাকে থাইল্যান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে

চিকিৎসার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। সাহারা খাতুন গত ২৬ জুন থেকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন ৷

এর আগেও তিনি কিছুদিন আইসিইউতে ছিলেন। তবে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিলো। গত বুধবার (২৪ জুন) মেডিক্যাল বোর্ড জানিয়েছিল উন্নত চিকিৎসার জন্য সাহারা খতুনকে বিদেশ নেওয়া যেতে পারে। এর মধ্যেই গত ২৬ জুন সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে এইচডিইউ থেকে আবার আইসিইউতে নেওয়া হয়।

বুধবার মজিবর রহমান আরো জানান, ওনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে সাড়া পাওয়া গেছে। তারা পাঠাতে বলেছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে আজই জানানো হবে। সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বৃহস্পতিবার বা শুক্রবার এয়ার অ্যাম্বুল্যান্সে থাইল্যান্ড নেওয়া হতে পারে। তিনি আইসিইউতেই আছেন, মাঝেমধ্যে কথা বলতে পারছেন।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করলেন মো. জাকির হোসেন

অ্যাডভোকেট সাহারাকে থাইল্যান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে

প্রকাশিত : ০৫:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০