০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

প্রাইভেটকার-কাভার্ড ভ্যান সংঘর্ষে দুই সহোদরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার-কাভার্ডভ্যান সংঘর্ষে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬জুলাই) ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তেপান্তর হোটেলের সামনে একটি কাভারভ্যান ইউটার্ণ নেয়ার সময় ঢাকাগামী প্রাইভেটকার সাথে সংঘর্ষে হলে জামালপুর ইসলামপুর এলাকার কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদের ছেলে দুই সহোদর জয় মোর্শেদ তুষার (৩২) ও জাবের মোর্শেদ আকাশ (৩০) ঘটনাস্থলেই নিহত হন।

ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই হাদিউল ইসলাম জানান, ভোরে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি; সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

প্রাইভেটকার-কাভার্ড ভ্যান সংঘর্ষে দুই সহোদরের মৃত্যু

প্রকাশিত : ০৩:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০