ময়মনসিংহের ভালুকা উপজেলায় দিন দিনই বৃদ্ধি পাচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের বেপরোয়া মোটর সাইকেল চালকদের দৌরাত্ম। যার ফলে একের পর এক ঘটছে দুর্ঘটনা।অকালে জরে যাচ্ছে অনেক তাজা প্রান।
প্রতিদিন ভালুকা পৌরশহর এবং শহরের বাহিরে বেরুলেই দেখা যায় উঠতি বয়সের ছেলেরা বেপরোয়া গতিতে বিভিন্ন কোম্পানীর উন্নত মডেলের মোটর সাইকেল চালিয়ে থাকেন।
এদের বেশিরভাগই ১৩-১৭ বছর বয়সী। শহর এবং শহরের বাহিরে ওই সব চালকরা যেকোনো রাস্তায় মোটর সাইকেল বেপরোয়া গতিতে ও প্রচন্ড শব্দ করে চালিয়ে বেড়ায়।
তাদের এমন বেপরোয়া গাড়ি চালনায় আতংকিত হয়ে পথ চলতে হয় । সচেতন মহলের অভিমত , এসব অপ্রাপ্ত বয়স্ক তরুণরা এমন ভাবে গাড়ি চালায় তাদের গাড়ির শব্দ এবং দ্রুতগতির বেপরোয়া চালানো দেখে অনেকেই হতবাক না হয়ে পারেনা।
অপ্রাপ্ত বয়স্ক , যুবক এবং প্রাপ্তবয়স্ক চালকদের অধিকাংশ মোটর সাইকেলই লাইন্সেস বিহীন বলে জানিয়েছেন একটি মহল। তাদের প্রয়োজনীয় কোনো কাগজপত্র নেই। এবভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও অপরাধমুলক কর্মকান্ডের জন্য অভিভাবকদেরই দায়ী করছেন সচেতন মহল।
অনেকেই এ সব অবৈধ মোটর সাইকেল চালিয়ে তারা নির্জন স্থানে গিয়ে মাদকসেবন, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমুলক কাজে জড়িয়ে পরছেন।
বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর কারণে দিন দিনই দুঘর্টনা বাড়ছে। গত দু’তিন মাসে প্রায় ৩০-৪০জন মোটর সাইকেল আরোহী সড়ক দুঘর্টনায় আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং নিহত ও হয়েছেন অনেকে। প্রতিদিনই হাসপাতালে গিয়ে সড়ক দুঘর্টনার কোনো না কোনো মোটর সাইকেল আরোহীর গুরুতর আহত হওয়ার খবর জানা যায়।
তাই এ সকল তরুণদের বেপরোয়া মোটর সাইকেল চালানো রোধ করতে অপ্রাপ্ত বয়স্কদের অর্থদণ্ড দিলে, এসব যুবকরা কিছুটা সতর্ক হবে বলে মনে করছেন ভালুকার সচেতন মহল।
স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকার সহ-সভাপতি বিপুল মন্ডল বলেন পরিবারের অসচেতনতা,কম বয়স, হেলমেট বিহীন বাইক চালানো, বাইকে অনিয়ন্ত্রীত গতি, অতিরিক্ত বন্ধু বা আরহী। এ সবকিছুই দায়ী একটি বড় এক্সিডেন্ট এর জন্য।অপ্রাপ্ত বয়সী কারো হাতে বাইক দিবেন না
আপনার আদরের সন্তানটিকে বাইক কিনে দিচ্ছেন না মৃত্যুর মেশিন কিনে দিচ্ছেন।তাই সাবধান হোন সচেতন হোন।
এই বিষয়ে জানতে চাইলে, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন,
কিশোরদের মটর সাইকেল চালানোর বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।পুলিশের পক্ষ থেকেও রাস্তায় নজরদারি বাড়ানো হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















