এই সময়ের উদীয়মান তরুণ অভিনেতা এইচ কে স্বাধীন। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় তার নিয়মিত বিচরণ। পাশাপাশি অভিনয় করেন মিউজিক ভিডিওতে। নিজের পরিশ্রম ও অভিনয় দিয়ে মিডিয়া পাড়ায় দিনকে দিন নিজের অবস্থান তৈরি করছেন শক্তিশালী।
সম্প্রতি তিনি নতুন একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। ফোক গানের কণ্ঠশিল্পী এস রুহুল এর গাওয়া নতুন এই গানের শিরোনাম হলো ‘অঙ্গার’। গুণী গীতিকবি ইব্রাহিম খলিল ইবু’র গীতিকথায় এই গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী এস রুহুল নিজেই।
নতুন এই গানের মিউজিক ভিডিওতে এইচ কে স্বাধীন এর সাথে আরও অভিনয় করেছেন জান্নাত মিথিলা এবং তানভীর আহমেদ। জুলকার আহমেদ সায়েম এর দৃশ্যায়নে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজিব হোসাইন নিলয় এবং সম্পাদনায় ছিলেন হালিম আহমেদ আটিস।
নতুন এই গানের মিউজিক ভিডিও প্রসঙ্গে অভিনেতা এইচ কে স্বাধীন বললেন- দারুণ কিছু কথা দিয়ে সাজানো মনের মতো একটি ফোক গান ‘অঙ্গার’। গায়ক এস রুহুল ভাই সত্যিই অসাধারণ গেয়েছেন গানটা। পাশাপাশি নির্মাতা রাজিব হোসাইন নিলয় ভাই অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। মিউজিক ভিডিওটি পরিচালনায় তিল পরিমাণ কোন কমতি রাখেননি তিনি। এবং আমি ও আমার কো-আর্টিষ্ট যারা ছিলেন, আমরা সবাই মন থেকে চেষ্টা করেছি কাজটা যেন সুন্দর হয়। সবমিলিয়ে ভালো একটা কাজ উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাইকে ‘অঙ্গার’ দেখার আমন্ত্রণ রইলো। আর হ্যাঁ, এই করোনাকালে অবশ্যই সাবধানে থাকুন এবং নিরাপদ থাকুন।
প্রযোজনা প্রতিষ্ঠান রেড বক্স মাল্টিমিডিয়া’র ব্যানারে প্রকাশিত হবে এই নতুন মিউজিক ভিডিও ‘অঙ্গার’।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























