১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মৃত্যুর ১৭ বছর পরও দর্শকপ্রিয়তা এতটুকু কমেনি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার। পর্দায় তার উপস্থিতিতে দর্শকদের হাসির রোল পড়ে যেত। জীবদ্দশায় হাসির খোরাক যুগিয়েছেন তিনি। যা তাকে এনে দিয়েছিল তুমুল দর্শকপ্রিয়তা। ২০০৩ সালের ১৩ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলদার। মৃত্যুর ১৭ বছর পরও দর্শকপ্রিয়তা এতটুকু কমেনি।

১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন দিলদার। এসএসসি পাস করার পর পড়াশোনা বাদ দেন এই অভিনয়শিল্পী। ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ নামে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন।

এরপর ‘বেদের মেয়ে জোসনা’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘স্বপ্নের নায়ক’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’ সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন তিনি।

দিলদারের তুমুল জনপ্রিয়তা দেখে পরিচালক তাকে নায়ক হিসেবে পর্দায় হাজির করেছিলেন। ‘আব্দুল্লাহ’ নামে এ সিনেমা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। কাজের স্বীকৃতিস্বরূপ ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দিলদার।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

মৃত্যুর ১৭ বছর পরও দর্শকপ্রিয়তা এতটুকু কমেনি

প্রকাশিত : ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০