প্রিয়তমা স্ত্রীর অসুস্থতায় দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশের খ্যাতিমান গুণী গীতিকবি জনাব অনুরূপ আইচ।
বর্তমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা এমনিতেই ভয়ার্ত। যেকোন অসুস্থতা নিয়ে হাসপাতালে যাওয়াটাও যেন এখন অনেক বিপদজনক হয়ে গেছে। পাশাপাশি ডাক্তাররাও যেন যেকোন রুগী দেখলেই ভয়ে আঁতকে উঠছেন। এমন এক পরিস্থিতির মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পরেছেন প্রখ্যাত গীতিকবি অনুরূপ আইচের প্রিয়তমা স্ত্রী সাহিদা আইচ ণুশা। দীর্ঘ একমাস যাবৎ তিনি ঠান্ডা কাশিতে ভুগছেন। পাশাপাশি ধরা পড়েছে জন্ডিস। এবং তার সাথে সাথে পা ফুলে গিয়েছে ও রয়েছে শ্বাসকষ্ট। এমতাবস্থায় গীতিকবি অনুরূপ আইচ নিজের অসুস্থ স্ত্রীকে নিয়ে খুব চিন্তিত। বর্তমানে তিনি পরিবার সহ গ্রামের বাড়িতে রয়েছেন। সেখানে খুব ভালোভাবেই সাহিদা আইচ এর চিকিৎসা চলছে। তবে দেশ বা পৃথিবীর চলমান পরিস্থিতিতে অসুস্থ স্ত্রীকে নিয়ে খুব চিন্তিত ও আতংকে রয়েছেন তিনি। তাই তিনি অসুস্থ স্ত্রীর আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি সবার উদ্দেশ্যে তার ফেসবুক ওয়ালে লিখেছেন- আমার স্ত্রী সাহিদা আইচ ণুশা দীর্ঘ এক মাস ধরে ঠান্ডা কাশিতে অসুস্থ। এরমধ্যে তাকে গ্রামে নিয়ে এলে তার জন্ডিস ধরা পড়ে। সাথে রয়েছে শ্বাসকষ্ট ও পা ফুলে যাওয়া। সবকিছু মিলিয়ে অবস্থা মারাত্মক হলেও এখানে ট্রিটমেন্ট ভালো চলছে।
সবাই দোয়া করবেন, সে যেন দ্রুত আরোগ্য লাভ করে। এর আগে সে মানুষের দোয়ায় ও আল্লাহপাকের অলৌকিকতায় ওভারি ক্যান্সার রিকোভার করেছে। এর চিকিৎসাও ম্যাজিক ম্যান ডাক্তার খ্যাত মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন এর তত্ত্বাবধানে চলমান রয়েছে।অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন গীতিকবি অনুরূপ আইচ
বিনোদন প্রতিবেদকঃ প্রিয়তমা স্ত্রীর অসুস্থতায় দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশের খ্যাতিমান গুণী গীতিকবি জনাব অনুরূপ আইচ।
বর্তমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা এমনিতেই ভয়ার্ত। যেকোন অসুস্থতা নিয়ে হাসপাতালে যাওয়াটাও যেন এখন অনেক বিপদজনক হয়ে গেছে। পাশাপাশি ডাক্তাররাও যেন যেকোন রুগী দেখলেই ভয়ে আঁতকে উঠছেন। এমন এক পরিস্থিতির মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পরেছেন প্রখ্যাত গীতিকবি অনুরূপ আইচের প্রিয়তমা স্ত্রী সাহিদা আইচ ণুশা। দীর্ঘ একমাস যাবৎ তিনি ঠান্ডা কাশিতে ভুগছেন। পাশাপাশি ধরা পড়েছে জন্ডিস। এবং তার সাথে সাথে পা ফুলে গিয়েছে ও রয়েছে শ্বাসকষ্ট। এমতাবস্থায় গীতিকবি অনুরূপ আইচ নিজের অসুস্থ স্ত্রীকে নিয়ে খুব চিন্তিত। বর্তমানে তিনি পরিবার সহ গ্রামের বাড়িতে রয়েছেন। সেখানে খুব ভালোভাবেই সাহিদা আইচ এর চিকিৎসা চলছে। তবে দেশ বা পৃথিবীর চলমান পরিস্থিতিতে অসুস্থ স্ত্রীকে নিয়ে খুব চিন্তিত ও আতংকে রয়েছেন তিনি। তাই তিনি অসুস্থ স্ত্রীর আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি সবার উদ্দেশ্যে তার ফেসবুক ওয়ালে লিখেছেন- আমার স্ত্রী সাহিদা আইচ ণুশা দীর্ঘ এক মাস ধরে ঠান্ডা কাশিতে অসুস্থ। এরমধ্যে তাকে গ্রামে নিয়ে এলে তার জন্ডিস ধরা পড়ে। সাথে রয়েছে শ্বাসকষ্ট ও পা ফুলে যাওয়া। সবকিছু মিলিয়ে অবস্থা মারাত্মক হলেও এখানে ট্রিটমেন্ট ভালো চলছে।
সবাই দোয়া করবেন, সে যেন দ্রুত আরোগ্য লাভ করে। এর আগে সে মানুষের দোয়ায় ও আল্লাহপাকের অলৌকিকতায় ওভারি ক্যান্সার রিকোভার করেছে। এর চিকিৎসাও ম্যাজিক ম্যান ডাক্তার খ্যাত মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন এর তত্ত্বাবধানে চলমান রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ