০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বান্দরবানে থেমে থেমে বৃষ্টি

বান্দরবানে শনিবার (১৮ জুলাই) ভোর থেকে আকাশ কালো হয়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও ঝড়ো বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবার কখনো ভারি বর্ষণের কারণে সকাল থেকে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা।

বৃষ্টিতে সড়কে চলাচলরত জনসাধারণকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বৃষ্টিতে কাজে বের হতে না পারায় কৃষক, ভ্যান ও রিকশার চালকদের দুর্ভোগের মধ্য দিয়ে সকালটা শুরু হয়েছে।এদিকে অনবরত বৃষ্টি হলে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের। টানা ভারি বর্ষণ শুরু হলে বিভিন্ন এলাকায় পাহাড় ধসে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ  বলেন, পাহাড় ধসে প্রতিবছরই বান্দরবানে বহু হতাহতের ঘটনা ঘটে। যারা বান্দরবানের দুর্গম পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন, তাদের নিরাপদে অবস্থান করার জন্য রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে সব সময় প্রচারণা চালানো হয়।

বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী  জানান, মূলত বর্ষাকালে পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কা বেশি থাকে এবং প্রতিবছরই বর্ষাকালে বান্দরবানে বিভিন্নস্থানে বৃষ্টিপাতে পাহাড় ধস হয় এবং বিভিন্ন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক হতাহতের ঘটনা ঘটে।

বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

বান্দরবানে থেমে থেমে বৃষ্টি

প্রকাশিত : ০১:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০