১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

দেশে করোনায় নতুন ২৯২৮ জন শনাক্ত, মৃত্যু ৫০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দুই হাজার ৬৬৮ জন মারা গেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯২৮জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিলেন ২,৪৫৯ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ২,০৭,৪৫৩ জন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩,৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট ১০,৪১,৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

প্রকাশিত : ০২:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০