০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নতুন খবর দিলেন দীপিকা

বলিউডের হালের ক্রেজ দীপিকা পাড়ুকোন। ক্যারিয়ারের শুরুতে কন্নড় ছবি দিয়ে শুরু করলেও পরে আর সেভাবে কোনো মেনস্ট্রিম দক্ষিণী ছবিতে দেখা যায়নি তাকে। আবারও দক্ষিণী ছবিতে পা রাখছেন দীপিকা।

এবার দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাসের বিপরীতে দেখা যাবে তাঁকে। সাই-ফাই ছবিটির ঘোষণা করেছে তেলেগু প্রোডাকশন হাউস বৈজয়ন্তী ফিল্মস। জানা গেছে, প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সুখবর দিয়েছে তারা।
ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে দীপিকা লিখেছেন, বিয়ন্ড থ্রিলড! যা ভেবেছি, তার চেয়েও দুর্দান্ত হতে চলেছে এই জার্নি। আর অপেক্ষা করতে পারছি না।
জানা গেছে, ছবিটি তেলেগু ছাড়াও বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। পরিচালনার দায়িত্বে রয়েছেন নাগ অশ্বিন।
এর আগে দীপিকার প্রযোজনার একটি ছবিতে প্রভাসের কাজের কথা ছিল। ‘দ্য প্যালেস অব ইলিউশনস’-এর কাহিনি থেকে তৈরি সেই ছবিতে প্রভাসকে দুর্যোধনের চরিত্রে ভাবা হয়েছিল, যেখানে দ্রৌপদীর চরিত্র করার কথা দীপিকার। তবে শেষ পর্যন্ত মত দেননি প্রভাস।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

নতুন খবর দিলেন দীপিকা

প্রকাশিত : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০