১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

আওয়ামী লীগ নেতার সেচ্ছাশ্রমে বাঁধ নির্মান, ভোগান্তি কমবে কয়েক হাজাঁর মানুষের

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ধরলা তীরবর্তী কলাখাওয়া ও বিদ্যাবাগীস গ্রামের মূল রাস্তাটি নদী ভাংগনের কবলে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হলে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল হক মিঠু নিজ উদ্যেগে গ্রামবাসীকে নিয়ে বাঁধ নির্মান করছেন। এই বাঁধ নির্মানের ফলে ভোগান্তি কমবে দুই গ্রামের দশ হাজার মানুষের। মঙ্গলবার (২১ জুলাই) সরেজমিনে গেলে দেখা যায়,রাস্তাটি রক্ষার্থে আওয়ামীলীগ নেতা এস এম আশরাফুল হক মিঠু নিজ উদ্যেগে গ্রামবাসীকে সাথে নিয়ে বাঁধ নির্মান করছেন।

এ বিষয়ে কলাখাওয়া গ্রামের আব্দুল হামিদ,শেফালী বেগম ও বেলাল হোসেন জানান,আমরা নিয়মিত বাজার করা,জরুরি প্রয়োজনে হাসপাতাল যাওয়া সহ সকল ক্ষেত্রেই এই রাস্তাটি ব্যাবহার করি। প্রত্যেক বছরে বন্যা পরবর্তী সময়ে আমাদের এই রাস্তাটি ধরলা নদীর ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যায়। আমরা মিঠু ভাইয়ের সহযোগিতায় বাঁধ নির্মান করে রাস্তাটি রক্ষার চেষ্ঠা করছি তবে সরকারীভাবে বাঁধ নির্মান করলে প্রতি বছর আর আমাদের এই ভোগান্তিতে পড়তে হবে না।

আওয়ামী লীগ নেতা আশরাফুল হক মিঠু বলেন, ২০১৭সালের বন্যায় এই রাস্তাটি একবারেই ধরলায় মিশে যাওয়ার উপক্রম হলে আমি নিজ উদ্যেগে মাটির বস্তা ফেলে রাস্তাটি সংস্কার করি । এবারও রাস্তাটিতে ভাঙ্গন দেখা দিয়েছে । তাই এলাকাবাসীকে সাথে নিয়ে বাঁধ নির্মান করছি। আমি আশা করি এখানে সরকারীভাবে বাঁধ নির্মান করলে দুই গ্রামের দশ হাজার মানুষের ভোগান্তি কমবে।
এ বিষয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদেরের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করলে তিনি ফোন রিসিভ করেননি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

আওয়ামী লীগ নেতার সেচ্ছাশ্রমে বাঁধ নির্মান, ভোগান্তি কমবে কয়েক হাজাঁর মানুষের

প্রকাশিত : ০৫:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০