০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মারা গেছেন হলিউড কিংবদন্তি অলিভিয়া দে হাভিল্যান্ড

কিংবদন্তি অলিভিয়া দে হাভিল্যান্ড

হলিউডের সোনালি যুগের কিংবদন্তি অভিনেত্রী অলিভিয়া দে হাভিল্যান্ড মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে তার জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছরর।

রবিবার প্যারিসের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অলিভিয়া দে হাভিল্যান্ডের মুখপাত্র লিসা গোল্ডবার্গ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।খবর সিএনএন’র।

তিনি বলেন, ‘দুইবারের অস্কার বিজয়ী অভিনেত্রী এবং ‘গোন উইথ দ্য উইন্ড’র সর্বশেষ জীবিত তারকা ১০৪ বছর বয়সে মারা গেছেন। প্যারিসে নিজ বাসায় তার মৃত্যু হয়েছে। সেখানে তিনি প্রায় ৬০ বছর ধরে বসবাস করছিলেন। ’

হলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমা ‘গোন উইথ দ্য উইন্ড’ (১৯৩৯)-এর অভিনেত্রী ছিলেন অলিভিয়া দে হাভিল্যান্ড। অনেক আগেই সিনেমাটি সংশ্লিষ্ট অন্যরা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তবে কালজয়ী সিনেমাটির জীবিত একমাত্র সাক্ষী ছিলেন অলিভিয়া। কিন্তু শেষ পর্যন্ত তিনিও চলে গেলেন।

এই সিনেমার জন্য তিনি অস্কার জিতেছিলেন। এছাড়া তিনি পাঁচবার অস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

৫০ বছরের বেশি অভিনয় ক্যারিয়ারে প্রায় ৫০টি সিনেমায় অভিনয় করেছেন অলিভিয়া দে হাভিল্যান্ড। তার মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

মারা গেছেন হলিউড কিংবদন্তি অলিভিয়া দে হাভিল্যান্ড

প্রকাশিত : ০৮:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০