১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

প্রাণনাশের হুমকি পেলেন জেকে মজলিস

জনপ্রিয় সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী জে কে মজলিশকে অজ্ঞাতনামা কে বা কারা প্রাণনাশের হুমকি দিয়েছে। দীর্ঘ প্রায় তেইশ বছর যাবৎ সংগীতের সঙ্গে জড়িত জেকে। সম্প্রতি আরটিভিতে ইগলু ফোক স্টেশনে জেকের ফিচারিংয়ে বেশ কিছু গান প্রচার হয়।

গানগুলো প্রচারের পর থেকেই নানা মাধ্যমে হুমকি ধামকি আসা শুরু হয়। সর্বশেষ হোয়াটসঅ্যাপে জেকে মজলিশকে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারন ডায়রী করেছেন জেকে। জিডি নং ১৩৫৬। জিডিতে জেকে একটি নম্বর থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার কথা উল্লেখ করেছেন।

সেইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে পাওয়া হুমকির স্ক্রীনশটও জমা দিয়েছেন। এ প্রসঙ্গে জেকে বলেন, ‘আমি গানগুলো যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়েই প্রেজেন্ট করেছি। এগুলো আগে থেকেই প্রচলিত। এরপরও কেন এ ধরনের হুমকি পাচ্ছি ঠিক বুঝতে পারছি না। আমি নিজে এবং আমার পরিবার তীব্রভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেলেন জেকে মজলিস

প্রকাশিত : ০৫:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০