১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১২ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

আগামী ২৪ ঘন্টায় দেশের ১২টি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এসব জেলা হচ্ছে, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরিয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ ।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রাজধানী ঢাকার আশেপাশের নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলেরর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ১৯টি এবং হ্রাস ৭৯টির এবং অপরিবর্তিত তিনটি, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১২, বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১২, বিপদসীমার ওপর স্টেশনের সংখ্যা ১৬টি।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, সুনামগঞ্জ ১০০ মিলিমিটার, মনু রেলওয়ে ব্রিজ ৫৩ মিলিমিটার ও ছাতক ৫০ মিলিমিটার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

১২ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ০৮:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০