০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

বন্যায় ৩৩ জেলায় ১১ হাজার ৭৫০ টন চাল বিতরণ করেছে সরকার

সম্প্রতি অতি বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ৩৩টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য এ পর্যন্ত ১৯ হাজার ৫১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৭৫০ টন চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বন্যাকবলিত জেলা প্রশাসনগুলো থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে চার কোটি ২৭ লাখ টাকা, বিতরণ করা হয়েছে দুই কোটি ৭৮ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে এক কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৯১ লাখ ১৩ হাজার ৮৫৬ টাকা। গো-খাদ্য কেনার জন্য বরাদ্দ দেয়া হয়েছে তিন কোটি ৩০ লাখ টাকা এবং বিতরণের পরিমাণ এক কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা।

এছাড়া শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৬৮ হাজার এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৩৩৬ প্যাকেট।

ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে ৪০০ বান্ডিল এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল, গৃহ মঞ্জুরি বাবদ বরাদ্দ দেয়া হয়েছে ১২ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে তিন লাখ টাকা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বন্যায় ৩৩ জেলায় ১১ হাজার ৭৫০ টন চাল বিতরণ করেছে সরকার

প্রকাশিত : ০৪:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০