১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরির ঘটনায় এক শিক্ষার্থী সহ গ্রেফতার ৭

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কম্পিউটার চুরির ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের মধ্যে চুরির সাথে জড়িত রয়েছে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফ (২৩) । তিনি গোপীনাথপুর গ্রামের বিল্লাল শরীফ এর ছেলে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা অন্য সদস্যরা হলেন, হোটেলে ক্রিস্টাল ইন এর ম্যানেজার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ইদ্রাকচরের মৃত সেলিম মিয়ার ছেলে মো: দুলাল মিয়া(৪৫), হোটেল ক্রিস্টাল ইন এর হোটেলবয় ময়মনসিংহ জেলার কোতুয়ালি থানার চোরখাই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো: হুমায়ুন কবির(২৪), গোপালগঞ্জের বরফা শেখ পাড়া গ্রামের আবুল হোসেন শেখএর ছেলে আ: রহমান সৌরভ শেখ(১৯) এবং বরফা মধ্যপাড়ার আইয়ুব শেখ এর ছেলে রহমান ওরফে শান্ত ওরফে কাকন(১৯)ওকামাল পাশা মিনার ছেলে নাইম উদ্দিন(১৯) ও মাদারীপুরের রাজৈর এর সালাম হাওলাদারের ছেলে নাজমুল হাসান(১৯)।

চুরির ঘটনার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মিজান জানান, দুলাল এবং হুমায়ুন কবির ব্যতিত বাকি পাঁচজনকে শুক্রবার দিবাগত রাতে আটক করা হয়েছে এবং তারা সকলেই চুরির ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত।তিনি আরো জানান, এ ঘটনার মাস্টার মাইন্ড হোটেল ক্রিস্টাল ইনের তিনজন মালিকের একজন যুবলীগ নেতা পলাশ শরীফ বর্তমানে পলাতক রয়েছেন। খুব শিঘ্রই আমরা তাকেও আইনের আওতায় আনতে সক্ষম হবো।

এদিকে চুরির সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রের জড়িত থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড.মোঃ শাহজাহান বলেন, আমাদের কাছে জড়িত থাকার বিষয়ের এখনো কোন লিখিত ডকুমেন্ট আসেনি, আসার পর সব কিছু বিবেচনা করে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়ে দেবো । এছাড়া তিনি আরোও বলেন আমাদের কাজ অব্যাহত রয়েছে, সময় মতো সবকিছু প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হলে পরবর্তীতে গত ১৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান রাজধানীর বনানীর হোটেল ক্রিস্টাল ইন থেকে ৩৪ টি কম্পিউটারসহ দুজনকে আটক করে বনানী থানা পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরির ঘটনায় এক শিক্ষার্থী সহ গ্রেফতার ৭

প্রকাশিত : ০৮:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০