০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

আ. লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু আজ

পাঁচটি আসনে উপনির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, পাবনা-৪ এবং ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের আজ সোমবার (১৭ আগস্ট) থেকে ২৩ আগস্ট রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমাদানের অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার লোকসমাগম না করে (এক/দুজন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

আ. লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু আজ

প্রকাশিত : ০১:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০