০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

হৃদিতার চিত্রনাট্য নিয়ে দ্বন্দ্বের অবসান

রহিম গুলজারের সভাপতিত্বে লেখক ও পরিচালক দ্বয়ের মধ্যে আনন্দঘন আলাপচারিতা হয়। জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক রচিত হৃদিতা উপন্যাসের চলচ্চিত্ররুপ যে লেখক এনামুল হকই দিয়েছেন তা পরিচালক এম এন ইস্পাহানী ও আরিফ জাহান হাসিমুখে স্বীকার করেন।হৃদিতা সিনেমার চিত্রনাট্যকার ও পরিচালক ইস্পাহানী আরিফ জাহানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন লেখক এনামুল হক । এই সভায় বাংলাদেশে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, গুণী নির্মাতা শাহ আলম কিরণ, আব্দুস সামাদ খোকন সহ বেশ কজন গুণী পরিচালক উপস্থিত ছিলেন।সভা শেষে লেখক ও পরিচালক যুগল হাসিমুখে ফটোসেশনে অংশ নেন।

হৃদিতা ছবিতে হৃদিতা চরিত্রে পূজা এবং কবির চরিত্রে এ বি এম সুমন অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। নব্বইয়ের দশকের প্রেম-বিরহ নিয়েই এই ছবির গল্প।

বিজনেস বাংলাদেশ / ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

হৃদিতার চিত্রনাট্য নিয়ে দ্বন্দ্বের অবসান

প্রকাশিত : ০২:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০