০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় আক্রান্ত প্রোটিয়ার দুই ক্রিকেটার 

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলেও আঘাত হেনেছে করোনা। প্রোটিয়া শিবিরে দুইজন ক্রিকেটারের করোনা পজিটিভ ধরা পড়েছে। তথ্যটি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রাতিষ্ঠানিক যে নির্দেশনা এবং প্রটোকল রয়েছে, সে হিসেবে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের করোনা টেস্ট করা হয়েছে। সেখানে দু’জনের করোনা পজিটিভ ধরা পড়ে। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।’

তবে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের নাম প্রকাশ করা হয়নি। এই দুই ক্রিকেটারের পরিবর্তে নতুন করে কাউকে ডাকা হবে না বলে নিশ্চিত করেছে সিএসএ।

ট্যাগ :
জনপ্রিয়

করোনায় আক্রান্ত প্রোটিয়ার দুই ক্রিকেটার 

প্রকাশিত : ১১:৩৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০