০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

‘বেঁচে থাকলে নায়করাজ চোখের পানি ফেলতেন’

নায়করাজ রাজ্জাকের মহাপ্রয়াণ ঘটে ২০১৭ সালের এই দিনে (২১ আগস্ট)। দিনটিকে স্মরণ করে এই প্রজন্মের অন্যতম নায়ক বাপ্পী চৌধুরীর কণ্ঠে ঝরে আক্ষেপের সুর।
তার ভাষায়, ‘নায়করাজ চলচ্চিত্র অঙ্গনে বড় একটা শূন্যতা তৈরি করে চলে যান।

অবশ্য তিনি চলে গিয়ে ভালোই করেছেন বলে আমি মনে করি! কারণ, আজকে তার সবচেয়ে পছন্দের জায়গা এফডিসির যে অবস্থা, তা দেখলে শান্তিতে থাকতে পারতেন না তিনি।’

বাপ্পী বোঝাতে চেয়েছেন, এফডিসির নানা অনিয়ম আর সাংগঠনিক সংকটের কথা।

তিনি বলেন, ‘নায়করাজের দেখানো পথে আমরা এখন আর চলতে পারছি না। কেউ চলচ্চিত্রের উন্নয়নের জন্য এগিয়ে আসতে চাইলেও তাকে টেনে ধরা হচ্ছে। চলচ্চিত্র ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বেঁচে থাকলে এফডিসি আর চলচ্চিত্রের এই করুণ অবস্থা দেখে নায়করাজ চোখের পানি ফেলতেন।’

নায়করাজ: মহাপ্রয়াণের তিন বছর

নায়করাজের মৃত্যুদিনে আরেকটি আক্ষেপের কথা জানান এই নায়ক। তার ভাষায়, ‘নায়করাজকে নিয়ে দেশে কিছুই হলো না! হলো না আমাদের এফডিসিতেও। তার নামে একটা ফ্লোর নেই, নেই কোনও ভাস্কর্য। অথচ তিনি আমাদের নায়করাজ! এসব ভাবলেও নিজেকে আজ অপরাধী মনে হয়।’

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

‘বেঁচে থাকলে নায়করাজ চোখের পানি ফেলতেন’

প্রকাশিত : ০৮:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০