০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

অপমানিত হতে পারেন, সুশান্তের পরিবারের ‘ভয়েই’ শেষ যাত্রায় হাজির হননি রিয়া!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
  • 189

সুশান্ত-রিয়া!

১৪ জুন ব্যান্দ্রায় নিজের ফ্ল্য়াটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের আত্মহত্যার খবর যখন তিনি পান, তখন যেন কিছুতেই বিশ্বাস করতে পারেননি সেই খবর। রিয়ার এক বন্ধু তাঁকে সুশান্তের মৃত্যুর খবর জানিয়েছিলেন। ওই সময় ভাইয়ের সঙ্গে গল্প করছিলেন তিনি। আচমকা সুশান্তের মৃত্যুর খবর পেয়ে তিনি ভেবেছিলেন, এসব রটনা ছাড়া অন্য কিছু নয়। ওই খবর শোনার কয়েক মিনিটের মধ্যে তাঁর কাছে সম্পূর্ণ তথ্য এসে পৌঁছয়। যা শুনে যেন আকাশ থেকে পড়েছিলেন রিয়া। এমনই দাবি করেন অভিনেত্রী।

এসবের পাশাপাশি রিয়া আরও বলেন, সুশান্তের শেষ যাত্রায় তিনি থাকতে চেয়েছিলেন কিন্তু রাজপুত পরিবার তা চায়নি। ফলে ইন্ডাস্ট্রির বন্ধুরাই তাঁকে সুশান্তের শেষ যাত্রায় যেতে নিষেধ করেন। সুশান্তের শেষ যাত্রায় হাজির হলে, তাঁকে অপমান করে সেখান থেকে বের করে দেওয়া হতে পারে। সেই আশঙ্কা থেকে রিয়াকে তাঁর বন্ধুরা সুশান্তের শেষ যাত্রায় যেতে নিষেধ করেন বলে সাক্ষাতকারে দাবি করেন অভিনেত্রী।

এদিকে সুশান্তের সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই রিয়া মাদকে আসক্ত ছিলেন বলে সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ পায়। অভিযোগ, ২০১৭ সাল থেকে গাঁজা, চরস-সহ একাধিক নিষিদ্ধ মাদকের নেশায় আসক্ত রিয়া। যদিও তাঁর আইনজীবী বার বার দাবি করেছেন, রিয়া একেবারেই মাদকে আসক্ত নন। প্রয়োজনে তিনি রক্ত পরীক্ষা করাতেও প্রস্তুত বলে দাবি করেন অভিনেত্রীর আইনজীবী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি

অপমানিত হতে পারেন, সুশান্তের পরিবারের ‘ভয়েই’ শেষ যাত্রায় হাজির হননি রিয়া!

প্রকাশিত : ০৮:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০