০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর

ম্যানচেষ্টারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৫ রান করেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরেছে সফরকারী পাকিস্তান। দল হারলেও এ ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুত ১৫০০ রান করার রেকর্ড স্পর্শ করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

গত ম্যাচের আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০০ রান করতে ২৯ রান প্রয়োজন ছিলো বাবরের। ম্যাচে ৪৪ বলে ৫৬ রান করে ৩৯তম ইনিংসে ১৫০০ রান পূর্ণ করেন তিনি।

বাবরের মত সমান ৩৯ ইনিংস খেলে ১৫০০ রান করেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার দলপতি অ্যারন ফিঞ্চ। তবে এই ফরম্যাটে দ্রুত ১০০০ রানের মালিক কিন্তু বাবর একাই।

২৬ ইনিংসে ১০০০ রান করে কোহলিকে পেছনে ফেলেন পাক নেতা। কোহলির রেকর্ডটি ছিলো ২৭ ইনিংসে।

এখন পর্যন্ত দ্রুত ২০০০ রান রেকর্ড দখলে রেখেছেন কোহলি। ৫৬ ইনিংসে ঐ রান করেছেন তিনি।

পাশাপাশি এই ফরম্যাটে সর্বোচ্চ ব্যাটিং গড়ে কোহলিকে টপকে গেছেন বাবর। অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাবরের ব্যাটিং গড় এখন- ৫০ দশমিক ৯০। কোহলির ব্যাটিং গড় ৫০ দশমিক ৮০।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর

প্রকাশিত : ০৪:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০