০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

অনিশ্চিত শ্রীলঙ্কা সফর, ক্রিকেটারদের তিনদিনের ছুটি

শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। বরং একটু বেশি অনিশ্চিতই হয়ে পড়েছে বাংলাদেশের দ্বীপরাষ্ট্রে যাওয়ার বিষয়টি। একদিন বিরতি দিয়ে শনিবার স্কিল অনুশীলনে ফিরে রবিবার থেকেই টানা তিনদিনের ছুটি পাচ্ছেন মুশফিক-মুমিনুলরা। অথচ রবিবার, ২৭ সেপ্টেম্বর তিন টেস্টের সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা উড়াল দেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।

সফর হবে কি না নিশ্চিত বলতে পারছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । ক্রিকেট শ্রীলঙ্কা থেকে আসেনি ভালো খবর, সংশোধিত কোনও প্রস্তাব তারা পাঠায়নি। সফর ঝুলে থাকায় ক্রিকেটারদের অনুশীলনে বিরতি দিয়েছে বিসিবি। রবিবার থেকে তিনদিন বিশ্রামে থাকবেন মুশফিকরা। ছুটি পেলেও ক্রিকেটারদের হোটেলে আইসোলেশনেই রাখা হবে।

শনিবার জাতীয় দলের নির্বাচক, টিম ম্যানেজমেন্ট প্রতিনিধি ও বিসিবির প্রধান নির্বাহীকে নিয়ে আলোচনায় বসেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। ওখানেই ক্রিকেটারদের ছুটির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আকরাম খান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

অনিশ্চিত শ্রীলঙ্কা সফর, ক্রিকেটারদের তিনদিনের ছুটি

প্রকাশিত : ০৭:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০