১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি ঘটনার কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিটি ঘটনাতে কঠোর ব্যবস্থা নিয়েছে। এর মানে হচ্ছে যে, প্রত্যেকটি ঘটনায় যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করাতেই শেষ নয়। আমাদের যে দায়িত্ব আছে, এ মামলা গুলোর যারা অপরাধী আছে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে চার্জশীট দেয়া। সেটি আমরা দ্রæত সময়ের মধ্যেই দেব। এটি হচ্ছে আমাদের আইনী কার্যক্রম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সম্প্রতিক সময়ে ধর্ষণের বিষয়ে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ।
তিনি আরো বলেন, পরবর্তী সময়ে বাংলাদেশের আইনে এই ধরণের অপরাধীদের কি হবে, তা কিন্তু আইন কর্তৃক নির্ধারিত রয়েছে। আমাদের যারা মাননীয় বিচারকবৃন্দ আছেন, আমরা যখন চার্জশীট দেব তারা অপরাধীদের যাতে যথাযথ শাস্তি হয়, সে বিষয়টি নিশ্চই নিশ্চিত করবেন। এটি আমার দৃঢ় বিশ্বাস।
এরআগে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহাপাঠ, বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তিনি। পরে পুলিশের একটি চৌকষ দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শণ করে।
এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন, পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (অপারেশন) এম খুরশীদ হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান, ডিআইজি মিজানুর রহমান, র‌্যাব-৮ এর সিইও আতিকা ইসলাম ও গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান সহ বিভিন্ন জেলার পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি ঘটনার কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার

প্রকাশিত : ০৪:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০