সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের সব পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়নে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে প্রশংসনীয় ভূমিকা রাখায় এই পুরস্কার দেয়া হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন,বিশ্বের যেকোনো দেশের চেয়ে কোভিড_১৯ পরিস্থিতি বাংলাদেশ সফলভাবে মোকাবেলা করেছে। বাংলাদেশে মৃত্যু এবং সংক্রমণ হার কম এবং সুস্থতার হার বেশি এটাই তার প্রমান।
ভ্যাকসিন আনার ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, কার্যকারিতা এবং সহজলভ্যতার ভিত্তিতেই দেশকে অগ্রাধিকার দেবে সরকার ।
পদোন্নতি পাওয়ার জন্য এখন থেকে আর কোনো সরকারি ডাক্তারকে তদবির করতে হবে না মন্তব্য করে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেছেন, যথাসময়েই পদোন্নতি নিশ্চিত করা হবে।





















