১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত ২৫

কুষ্টিয়ায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রæপের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
শনিবার সকালে সদর উপজেলার ভবানীপুরে এ ঘটনাটি ঘটে। এসময় বেশ কছিু বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে মারধরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা-রেজা মন্ডল পক্ষের সঙ্গে রাশিদুল-লাবু শকাতি পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ হয়। এর জের ধরে শনিবার সকালে রাশিদুল ও শকাতি পক্ষের লোকজন বাদশা এবং রেজা মন্ডলের বাড়ি ঘিরে ভাঙচুর শুরু করলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় আধা ঘন্টা সংঘর্ষ চলাকালে এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহত ফরিদ হোসেনকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। নিহত ফরিদ ময়েন ফারাজির ছেলে ও রাশিদুল-লাবু শকাতি পক্ষের সমর্থক।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত ২৫

প্রকাশিত : ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০