কালিগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদ্্যাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শারদীয়া দূর্গা পূজা উৎসব অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে উপজেলার ৪৯টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সদস্য ও কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনদ কুমার গাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ও জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোঃ দেলোয়ার হুসেন, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ মন্ডল, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি স্বজল মুখার্জী, রনজিৎ সরকার, দুলাল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক নারায়ন চক্রবর্তী রাজিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মধুরেশপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ভৈরব কুমার দত্ত, চাম্পাফুল ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ঠাকুর দাশ সরকার, নলতা ইউনিয়ন পূজা উদ্্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পূরঞ্জন স্বর্নকার, কালিগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সদস্য প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ বাছাড়, সদস্য ঠাকুর দাশ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অসীত কুমার সেন সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন, সভার শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মেজর জেনারেল সি,আর,দত্ত এর মৃত্যুতে গভীর শোক ও দাড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়। এছাড়া সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। এবছর কালিগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ৪৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর কালিগঞ্জ উপজেলায় ৫২টি পূজা মন্ডপে পূজা হয়েছিল। এবছর ৩টি পূজা মন্ডপে পূজা হচ্ছে না। মন্ডপ গুলি হলো কৃষ্ণনগর ইউনিয়নের হরিপদ ঘোষের বাড়ি, কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম গালর্স স্কুলের পাশে ও চাম্পাফুল ইউনিয়নের বালাপোতা পূজা মন্ডপে।
এবছর করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে সারদীয় দূর্গাপূজা উৎসব অনুষ্ঠান করার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র কমিটি থেকে প্রেরিত ২৬টি শর্ত, সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক সভায় সিদ্ধান্ত ১৫টি নির্দেশান ও হিন্দু কল্যাণ ট্রাষ্টে ৫টি নির্দেশনা মেনে শারদীয় দূর্গা উৎসব করার বিষয়ে পাঠ করে শোনানা ডাঃ মিলন কুমার ঘোষ। কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন শারদীয়া দূর্গা উৎসব পূরাতন দিনের ধাচে না করে একটু ভিন্ন মাত্রায় উৎসব করার কথা বলেন। তিনি বলে পূজা মন্ডপ গুলির আশে পাশের এলাকার বিশ্ববিদ্যালয় সহ বাইরে যারা পড়া শুনা করে তাদের কে পূজার সময় অনুষ্ঠান সংবর্ধনা দেওয়া এবং হিন্দু ধর্মীয় শিক্ষার্থীদের মধ্যে গীতা পাঠের প্রতিযোগীতা করা যেতে পারে। তিনি সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে যত টুকু সম্ভব সরকারী নির্দেশনা বজায় রেখে পূজা উৎসব করার আহবান জানান। প্রয়োজনে যে কোন সমস্যা কালিগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগীতা করবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















