১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কক্সবাজারে পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২

নোয়াখালী থেকে কক্সবাজার ভ্রমণে যাওয়া পিকনিকের বাস দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়া এলাকায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। হতাহতরা সবাই পিকনিকের বাসের যাত্রী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঈদগাহ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন।

তিনি বলেন, নীলাচল পরিবহনের বাসে করে প্রায় ৪০ জনের একটি দল নোয়াখালী থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। বাসটি সকাল ছয়টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০) নামের দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় অন্তত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি আজ

কক্সবাজারে পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ০৩:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০