১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নড়াইলে সবজী বাগানের সাথে শত্রুতা !

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুরে সবজি গাছের বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১১অক্টবার) সকালে সিংগাশোলপুর ইউনিয়নের সিংগাশোলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সরজমিন গিয়ে জানা যায়, সদর উপজেলার সিংগাশোলপুর গ্রামের প্রবাসী কবির শেখের স্ত্রী আম্বিয়া বেগমের একই গ্রামের সাকা শেখের ছেলে মামুন শেখের সাথে সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সকালে আম্বিয়া বেগমের ঘের পাড়ের ৭২ শতক জমিতে লাগানো মরিচ, লাউ,করোলা,শষা ও মিষ্টি কুমড়া গাছের গোড়া কেটে সম্পূর্ণ সবজি ক্ষেত নষ্ট করে দেয় মামুন শেখ সহ তার সহযোগীরা। ক্ষতিগ্রস্থ আম্বিয়া বেগম আমাদের নড়াইল জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর রিন্টু কে জানান, গাছ কাটার সময় মামুন শেখ ও তার সহযোগীদের বাধা দিতে গেলে তারা আম্বিয়া বেগম ও তার ছেলেকে হত্যার হুমকি দেয়। ক্ষতিগ্রস্থ আম্বিয়া বেগম এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে এলাকায় পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি আজ

নড়াইলে সবজী বাগানের সাথে শত্রুতা !

প্রকাশিত : ০৪:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০