ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ ১২ অক্টোবর বিকেলে ত্রিশাল উপজেলা শ্রমিকলীগের কার্যালয়ে সংগঠনের সভাপতি সোহেল মাহমুদ সুমনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সুমনের পরিচালনায় ত্রিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক সহ আওয়ামী লীগ,যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এর সমাপ্তি ঘোষণা করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























