১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

শরীয়তপুরে ধর্ষণের বিচার দাবীতে মানববন্ধন

শরীয়তপুরে ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা সহ নোয়াখালীর বেগমগঞ্জ গৃহবধূকে বিবস্ত্র করা ও সিলেটের এম.সি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষন সহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন করা হয়েছে। গতকাল শরীয়তপুর জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য রাখেন, বিডি ক্লিন শরীয়তপুরের সম্বনয়ক এ্যাড. মাসুদুর রহমান, আইন সহায়তা কেন্দ্র (আসক) জেলা সভাপতি চুন্নু মুন্সী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা সাধারণ সম্পাদক শাহআলম, শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এসএম আবুল কালাম আজাদ, জেলা সভাপতি ফারুক আহমেদ মোল্যা, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি সাইফ, শিশু কিশোর ম্যাগাজিন শৈশব সম্পাদক পারভেজ সাইম, ফিরোজ আহমেদ, কনিকা আক্তারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন, সদর উপজেলার সুজনদল গ্রামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করে নাজমুল সরদার।

এ ঘটনায় পালং মডেল থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করা হয়। পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। তাই তারা ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডসহ ধর্ষক নাজমুল সরদারকে গ্রেফতার করে বিচারের দাবী জানান।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

শরীয়তপুরে ধর্ষণের বিচার দাবীতে মানববন্ধন

প্রকাশিত : ১০:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০